বিজ্ঞাপন

দিনাজপুরে অ‌বৈধ অনুপ্রবেশ স‌ন্দে‌হে এক নারীসহ চারজন‌ আটক

দিনাজপু‌র সদর উপ‌জেলায় ভারতীয় সীমান্ত দি‌য়ে বাংলাদে‌শে অনুপ্রবেশকা‌লে এক নারীসহ চারজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। আজ (বুধবার) সকাল ছয়টায় উপ‌জেলার শংকরপুর ইউ‌নিয়‌নের বনতাড়া ম‌নিপুর সীমা‌ন্তের শাল‌কি ডুয়াপাড়া পাথার দি‌য়ে আসার সময় স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় আনসার সদস্যরা তা‌দের‌কে আটক ক‌রে‌ছেন। বর্তমা‌নে আটককৃতদের শংকরপুর ইউ‌নিয়ন প‌রিষদ কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

আটককৃত‌রা হ‌লেন জাহানারা বেগম(৪৪) এবং আকুব্বর মোল্যা(৫১)। সম্প‌র্কে তারা স্বামী-স্ত্রী। আটক অপর দুইজনের নাম বোরহান ও রমজান। তা‌দের বাড়ী নড়াইল জেলার কা‌লিয়া মির্জাপুর এলাকায়।

শংকরপুর ইউ‌পি সদস্য পঙ্কজ বসাক জানান, বুধবার ভো‌রে ওই চারজন‌কে ভারতীয় সীমান্ত এলাকা শংকরপুর ইউ‌নিয়‌নের বনতাড়া ম‌নিপুরে ফস‌লি জ‌মি‌তে ঘোরা‌েফেরা কর‌ছিল। স্থানীয়রা তাদের‌কে আটক ক‌রেন। খবর পে‌য়ে ডিউ‌টিরত আনসার সদস্য‌দের সা‌থে নি‌য়ে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হয়। প্রাথ‌মিক কথাবার্তায় জানা যায়, দীর্ঘ‌দিন ধ‌রে তারা ভার‌তে বসবাস কর‌ছিল। এসময় তা‌দের কা‌ছে থাকা জাতীয় প‌রিচয় পত্র দে‌খে জান‌তে পা‌রি তা‌দের বা‌ড়ি বাংলা‌দে‌শের নড়াইল জেলার কা‌লিয়া মির্জাপুর এলাকায় ব‌লে জানা যায়। তারা একই প‌রিবা‌রের সদস্য। ‌

এ বিষ‌য়ে দিনাজপুর ২৯ ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক আ‌রিফুজ্জামান ব‌লেন, সীমান্ত দি‌য়ে অনুপ্রবে‌শের ঘটনায় স্থানীয়‌দের হা‌তে চারজন আটক র‌য়ে‌ছেন। বিষয়‌টি জান‌তে পে‌রে ঘটনাস্থ‌লে আমা‌দের এক‌টি প্রতি‌নি‌ধি দল কাজ কর‌ছি। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে জানা যায় ক‌য়েক‌দিন আ‌গে তা‌রা বাংলা‌দে‌শে প্রবেশ ক‌রে‌ছেন। বিস্তা‌রিত জে‌নে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

পড়ুন- দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে যা জানালো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন