বিজ্ঞাপন

যশোরের রূপদিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের রূপদিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে এলাকার তিন শতাধিক দুস্থ ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

বিজ্ঞাপন

আজ বুধবার সকাল ১১টায় রুপদিয়া ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ওয়ালটন যশোর জোনের রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ দুলাল মিয়া, এসময় আরো উপস্থিত ছিলেন রুপদিয়া ওয়ালটন প্লাজার ম্যানেজার খান মোহাম্মদ সারজু মিয়া, রুপদিয়া প্লাজার হ্যাপিনেস অফিসার ফারহানা আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক খুলনা সিটি হাসপাতালের অধ্যাপক ডাঃ কেরামত আলীর তত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশী বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু এ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ওয়ালটনের যশোর জোনের রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার দুলাল মিয়া জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ওয়ালটন কোম্পানি এ উদ্যোগ গ্রহণ করেছে। এমন উদ্ব্যোগ ওয়ালটনের গ্রাহকদের মাঝে ভবিষ্যতেও অব্যাহত রাখার কথাও জানান তিনি।


স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পড়ুন- আকাশে ভাসছিল ইরানি ‘জেলিফিশ’ ড্রোন, মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন