কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসবের মধ্যে রয়েছে ভারতীয় মদ, সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ডেক্সামেথাসন ট্যাবলেট, পাতার বিড়ি, গাঁজা ও বাইসাইকেল।
উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৫লাখ ৪০হাজার ৬’শ ৭০টাকা।

বিজ্ঞাপন

আজ রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম ধর্মদাহ বিওপির সদস্যরা ধর্মদাহ মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ০৭ বোতল ভারতীয় মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১২লাখ ১০হাজার ৫’শ টাকা।

একই দিনে রামকৃষ্ণপুর বিওপির সদস্যরা নিচপাড়া কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য ৩লাখ ১৮হাজার ৫’শ ২০ টাকা।

এছাড়া, প্রাগপুর বিওপির সদস্যরা প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ০১টি বাইসাইকেল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক ও মালামালের সিজার মূল্য ১১হাজার ৬’শ ৫০ টাকা।

উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার দৌতলপুর থানা জমা দিয়ে, পৃথক পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন:ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন