বিজ্ঞাপন

কালিয়াকৈরের বিশেষ অভিযান, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিলে বুধবার (২৪ জুন) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করে নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা  প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, ফলে মাছের উৎপাদন হ্রাস পায়। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, কালিয়াদহ বিল এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং কৃষি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পড়ুন- ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন গতি আনতে পারে প্রধানমন্ত্রীর সফর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন