মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সায়ীফ, আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাউছার এবং সাবিনা সাআদাত সাফা।
বক্তারা বলেন, শাহাদাতে কারবালা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। দশই মহররমের এই দিনটি মুসলিম উম্মাহর জন্য ঈমানী চেতনা, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস।
নেতৃবৃন্দ বলেন, হযরত ইমাম হুসাইন (রা.)-এর মহান শাহাদাত মানবতার মুক্তি, সত্য প্রতিষ্ঠা এবং জুলুম-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা দেয়। তাঁর আত্মত্যাগের মধ্যেই সত্য ও ন্যায়ের বিজয়ের চিরন্তন বার।
পড়ুন : সংকট পেরিয়ে নতুন যাত্রা, আন্তর্জাতিক বাজারে ফিরছে ওয়েস্টার্ন মেরিন


