বিজ্ঞাপন

গাইবান্ধায় রামমূর্তি অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হোসেনপুরে নির্মাণাধীন রাম মূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা গাইবান্ধা পুরাতন জেলখানা মোড়ে এই বিক্ষোভ সমাবেশটি করা হয়। নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, মুফতি মাওলানা মাহামুদুল হাসান কাশেমী, আব্দুল মাজেদ,হাফেজ মানসুর,আব্দুল বাশার,মনিরুজ্জামান সবুজসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, চৈতালী মতো আইনজীবী দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য উস্কে দিচ্ছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কখনো পা দিবে না।

বক্তারা আরও বলেন, জেলার পলাশবাড়ীর উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন রামমূর্তি দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এটি অপসারণের জন্য কোন রকম গড়িমসি বরদাস্ত করা হবে না। সেই জন্য রাম মুর্তি নির্মাণের সঙ্গে জড়িয়ে হরিদাসের অর্থের উৎস খতিয়ে দেখারও আহ্বান জানান। এমনকি রাম মুর্তি অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের ও হুশিয়ারী দেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : ইউটিউব দেখে জি-নাইন কলা চাষে ভাগ্য বদল প্রবাস ফেরত যুবক সামাদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন