বিজ্ঞাপন

সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দুজন শীর্ষস্থানীয় নেতা সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একজন নাবালককে মারধরের অভিযোগে সামিরের নামে সাভার থানায় একটি মামলা হয়। বিষয়টি সামনে এলে কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের একজন শীর্ষস্থানীয় নেতা।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন