বিজ্ঞাপন

হারিন্দায় সামাজিক উন্নয়ন শীর্ষক গ্রামবাসীর উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হারিন্দা গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে সামাজিক উন্নয়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার বিকালে উপজেলার হারিন্দা মাদরাসা ও এতিমখানায় এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। এ সময় উপস্থিত ছিলেন

গোলাম কিবরিয়া ভূঁইয়া, সাইফুল ইসলাম, হাজী আলীনূর, ফজলুল হক মোল্লা হারিন্দা কবরস্থানের সভাপতি জসিমউদদীন মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেমউদ্দিন মূসা, ওয়ার্ড যুবদলের সভাপতি লাট মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, আলী আকবর, নাজমুল হাসান, ওবায়দুল, ইয়াসিন ফেরদৌস, শাহিন সুমন, আজিজুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট জনেরা।

এ সময় আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন আমরা সবাই মিলে কাজ করলে সমাজের কোন সমস্যাই সমস্যা থাকবে না। হারিন্দা গ্রামের কবরস্থান, নিচু এলাকায় জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট, মসজিদ মাদরাসা বিষয়ে আজকের সবার প্রচেষ্টা স্বার্থক হবে যদি আজ থেকেই মাঠে কাজ করি। আমাদের প্রচেষ্টা ও নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাভার ছাত্রদল নেতা মাহাবুব সামির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন