বিজ্ঞাপন

কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ জনের

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকা নেই। এছাড়া নতুন করে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরানের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন