বিজ্ঞাপন

বিদেশি নাগরিকদের সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো বিদেশি নাগরিক যদি যুক্তরাষ্ট্রের সরকারি অর্থে পরিচালিত সামাজিক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দূতাবাস আরও জানায়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের অনভিবাসী ভিসাধারীর ক্ষেত্রেই এই নির্দেশনা কঠোরভাবে প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য ঘোষণার ঝুঁকিও রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভ্রমণকারীদের নিজেদের ব্যয় বহনের সক্ষমতা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছে দূতাবাস।

পড়ুন: নতুন উচ্চতায় ঢাকা-চীন সম্পর্ক: আলোচনায় তিন দেশের অর্থনৈতিক করিডর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন