বিজ্ঞাপন

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট ক্যাম্প-২০২৬।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) বিকালে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। সহযোগিতায় ছিল দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম।

ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট এবং পরিবেশ সংরক্ষণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী ধারণাও উপস্থাপন করা হয়।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু, দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার এস. জেড. অপুসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকরা আশা করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করা সম্ভব হবে।

‎গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস।


‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু, দ্যা অর্থ সোসাইটির এর প্রোগ্রাম অফিসার এস. জেড. অপু, সোনার বাংলা ইয়ুথ ক্লাব সভাপতি হেদায়তুল্লাহ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক আরিফুল ইসলাম মান্না, সৌরভ, তৌহিদ, আরিফ, ঈমন জিম আকিবসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

‎আয়োজকরা জানান, এই ক্লাইমেট ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো শিশু, তরুণ ও প্রবীণদের একই প্ল্যাটফর্মে এনে জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান নিয়ে আলোচনা করা, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা এবং উপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া।

পড়ুন- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্য’, সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন