বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা শিল্পে অনন্য মাইলফলক স্থাপন করেছেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের চিফ কনসিয়ার্জ সাইফুর রহমান জাবেদ। দেশের প্রথম প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ “Les Clefs d’Or” (লে ক্লেফ ডি’অর) বা “গোল্ডেন কীস” সম্মাননা অর্জন করেছেন।
গত ১৬ জুন ভারতের উদয়পুরে আয়োজিত “Les Clefs d’Or India”-এর ১৯তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তার কোটে এই স্বর্ণের পিন পরিয়ে সদস্যপদ প্রদান করা হয়। ১৯২৯ সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত এই বিশ্বখ্যাত সংগঠনের সদস্যপদ পাওয়া অত্যন্ত কঠিন এবং কঠোর যাচাই-বাছাইয়ের বিষয়। সাইফুর রহমান জাবেদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে এই বিরল স্বীকৃতি অর্জন করলেন।
মৌলভীবাজারের বড়লেখার কাঁঠালতলীতে জন্মগ্রহণকারী জাবেদের এই অর্জন দেশের হসপিটালিটি সেক্টরকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেল। তার এই সাফল্য দেশের তরুণ পেশাজীবীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পড়ুন : পটিয়ায় প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১


