বিজ্ঞাপন

পূর্বাচল জোনালে পল্লী বিদ্যুতে ভয়াবহ লোডশেডিং ; দুর্ভোগ চরমে

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অধীনে পূর্বাচল জোনালে গত ২ মাস ধরে চলছে ভয়াবহ লোডশেডিং। দিন কিংবা রাত প্রতি ৩ ঘন্টা পরপর কখনো ৩০ মিনিট কখনো ১ ঘন্টার জন্যে বিদ্যুৎ থাকে। এসব ভোগান্তি দূর করতে পূর্বাচল নতুন শহরে থাকা ডেসকোর লাইন সংযোগে আগ্রহী হলেও পল্লী বিদ্যুৎ বাঁধা দিচ্ছে সংযোগে। ফলে তীব্র গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে শ্রমজীবী বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকরা রয়েছেন লোকসানের শঙ্কায়।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে জানা যায়, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর পূর্বাচল জোনাল অফিসের অধীনে পূর্বাচল নতুন শহরের আশপাশের গ্রামের অবস্থান। সম্প্রতি ডেসকো লাইন স্থানীয় বাসিন্দাদের সংযোগ দেয়া শুরু করেছেন। ডেসকোর সংযোগে লোডশেডিং না থাকা ও ভোগান্তি কম থাকায় অনেকেই বেশি বিল দিয়ে হলেও ডেসকোর সংযোগ নিতে মরিয়া হয়ে ওঠেছেন। কিন্তু পল্লী বিদ্যুৎ এর লোকজন একদিকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ অন্যদিকে পাশে থাকা ডেসকোর লাইন থেকে সংযোগ নিতে বাঁধা দিচ্ছেন।
স্থানীয় পিতলগঞ্জের বাসিন্দা আমিনুল হক ঝিনু ভুঁইয়া বলেন, আমরা যারা ব্যবসায়ী,তারা বিদ্যুতের কারনে লোকসানের মুখে। কোন কাজই সময়মতো করতে পারিনা। আবার যাদের এসি, আইপিএস নাই তাদের তো ভোগান্তির শেষ নেই। তীব্র গরমে শিশুদের রোগবালাইসহ ভোগান্তি বেড়েই চলছে। আমরা চাই অবিলম্বে ডেসকোর লাইন সংযোগ দেয়া হোক।

মধুখালী এলাকার বাসিন্দা শিক্ষার্থী মাহিরা তাসফি প্রভা বলেন, বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছি। ঠিক মতো ঘুমাতে পারিনা। অথচ এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে। এভাবে চললে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবো।

হাবিবনগর এলাকার মোটরবাইক মেকানিক্স রমজান বলেন, আমরা বাইক গেরে গাড়ী ধোয়া, ইঞ্জিনের সার্ভিসিং, চাকার হাওয়া ইত্যাদি বিদ্যুৎ ছাড়া করতে পারিনা। অথচ বিদ্যুৎ সারাদিনে ৪ থেকে ৫ ঘন্টা অন্তর তাও বিশাল সময় পর পর আসে।

গৃহবধূ তানজুমা আইজি ইকরা বলেন, লোডশেডিং এর কারনে ফ্রিজে থাকা সব কিছু নষ্ট হয়ে যায়। পাশের পূর্বাচলে ডোসকোর লাইন সারাদিনে মাত্র কয়েক মিনিট লোডশেডিং হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ দিনে কয়েক মিনিট থাকে। এভাবে সেবা নিতে রাজি নই আমরা। আমরা অবিলম্বে ডেসকোর সংযোগ চাই।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জের পূর্বাচল জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির বিধানমতে আমার এলাকার নতুন কোন সংস্থা সংযোগ দিতে চাইলে বাঁধা তো দেবই। গ্রাহক ভোগান্তি প্রশ্নে তিনি আরও বলেন, ভুলতা ও রূপসী গ্রিড থেকে আসা লাইনে পূর্বাচলের আশপাশের গ্রামে সংযোগ রয়েছে। সম্প্রতি দুটি গ্রিডে কাজ চলমান থাকায় বিঘ্ন ঘটছে। আশা করি এ সমস্যা দূর হবে। তবে জনগণ সম্মিলিতভাবে কিছু চাইলে তা সরকার বাস্তবায়ন করতে পারে।

এদিকে ভয়াবহ লোডশেডিং থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন কেউ কেউ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীকে ডেসকোর সংযোগ নিতে ঐক্যমতে নেয়ার চেষ্টা লক্ষ করা গেছে।

পড়ুন- আকস্মিক পরিদর্শনে স্পারসোতে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন