বিজ্ঞাপন

দিনাজপুরে ২০২৬ ব্যাচের আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

দিনাজপুরে ২০২৬ ব্যাচের আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের আয়োজনে এই আইনজীবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

রবিবার (২৮ জুন ২০২৬) বিকেল ৬টায় শহরের একটি রেস্টুরেন্টে আইনজীবী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মাহদী ইসলাম ডন, মোঃ হেলাল, মোঃ আজিজুর রহমান লাওসার, মোঃ রায়হান আলী সরকার, মোঃ ফরহাদ খলিল, মোঃ শামিম রেজা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০২৬ ব্যাচের আইনজীবী মোছাঃ রাবেয়া খাতুন রানু ও মোঃ রুহুল আমিন।

প্রথমে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।আলোচনা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারি আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে কেক কাটা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে ২ হাজার ৫ শত কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন