সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় উপজেলার চরতেলিজানা ব্র্যাক ব্রিজ স্কুল ও ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ম্যানেজার রাজ কিশোর রায়সহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সারা দেশে ৩ লাখ গাছের চারা বিতরণ করা হবে। এর মধ্যে রায়গঞ্জ উপজেলায় বিতরণ করা হবে ৪ হাজার ৩২টি চারা। পরে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


