বিজ্ঞাপন

মির্জাপুরে এডিপির বরাদ্দে দু’টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ও জামুর্কী ইউনিয়নে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে দু’টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ-এর বিশেষ বরাদ্দ থেকে প্রকল্প দুটির অর্থায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন


জানা যায়, মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে একটি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। অপরদিকে, জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া সুইচগেট সংলগ্ন পাকা সড়কের বন্যায় ক্ষতিগ্রস্ত ও সংযোগ বিচ্ছিন্ন অংশে জিও ব্যাগ ও হেরিং বন্ডের মাধ্যমে সড়ক মেরামতের কাজ চলমান।


স্থানীয় সূত্রে জানা যায়, চুকুরিয়া সুইচগেট সংলগ্ন সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর আগেই সংসদ সদস্য এবং উপজেলা পরিষদকে অবহিত করেন। একইভাবে, মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।


পরবর্তীতে সংসদ সদস্য বিষয় দু’টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর বিশেষ এডিপি বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। উপজেলা পরিষদের মাধ্যমে প্রকল্প দু’টি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মির্জাপুর উপজেলা কার্যালয়।


স্থানীয়রা জানান, প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও স্বাভাবিক হবে।

পড়ুন- পল্লী বিদ্যুৎ: তীব্র লোডশেডিং আর ভূঁতুড়ে বিলের শেষ কোথায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন