নিঝুম দ্বীপে ৩০০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব স্কুলব্যাগ বিতরণ

নোয়াখালীর হাতিয়ার দুর্গম নিঝুম দ্বীপে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ৩০০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব স্কুলব্যাগ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

নিঝুম দ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলামসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্কুলব্যাগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। স্থানীয়দের মতে, দুর্গম দ্বীপাঞ্চলের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

পড়ুন : প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন