গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৯ জুন-২০২৬) ২:৩০ ঘটিকায় কোনাবাড়ী নিউ মার্কেটের ৩য় তলায়-গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার উক্ত কার্যালয় উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন,আজ থেকে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এখান থেকে রাজনৈতিক সেবা পাবেন।এসময় তিনি এই কার্যালয়ের সকল কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সকল নেতা-কর্মীর উপস্থিতিতে কার্যালয়টির শুভ উদ্বোধন ঘোষণা করেন। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর সঞ্চালনায় এসময় কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে দুপুরে খাবার পরিবেশন করা হয়।
পড়ুন : মির্জাপুরে এডিপির বরাদ্দে দু’টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু


