রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গার বিশ্বনাথ পাড়া গ্রামে টায়ার পুড়িয়ে অবৈধভাবে জ্বালানী তেল উৎপাদনের কারখানায় ব্রয়লার বিস্ফোরনে দুই শ্রমিক দগ্ধ হয়ে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসারত থাকা অবস্থার ৪দিন পর মারা গিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রয়লার বিস্ফোরনে নিহতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সামসুদ্দিন মোল্লার ছেলে মো: সোহেল রানা(২৪) ও
মৌলভীবাজার জেলার জুড়ি থানার বিনন্দপুর গ্রামের ছুন্নু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬)।
রাতে দুই শ্রমিকের মৃত্যুের বিষয়টি নাগরিক টিভিকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার উপ- পরিদর্শক (এসআই) ফারুক হোসেন। তিনি জানান-গত বৃহস্পতিবার গোয়ালন্দের উজানচরের বালিয়াডাঙায় অবস্থিত কারখানায় দুই শ্রমিক কাজ করছিলেন এক পর্যায়ে অতিরিক্ত গরমে ব্রয়লার মেশিন উতপ্ত হয়ে বিকট শব্দে মেশিনটি বিস্ফোরিত হয়। এতে করে ওই কারখানার দুই শ্রমিক গুরতর দগ্ধ হন। সেখানকার কারখানার স্থানীয় অন্যান্য শ্রমিকরা দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।পরে হাসপাতালের চিকিৎসক দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ পর্যায়ে ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি আরো অবনতি হলে সেখান থেকে রেফার করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হলে ৪দিন পর ররিবার রাত আড়াইটার দিকে সোহেল রানা (২৪)ও সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শাওন মুন্ডা(১৬) মারা যান।
পড়ুন : কালিয়াকৈরের কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


