বিজ্ঞাপন

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ।

তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ারের সমর্থক মতিয়ারের উপর হামলা করে জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জের ধরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের উপর ও বাড়ি ঘরে হামলা করে। এসময় ৫ টি বাড়ি ঘর ভাংচুর করা হয়। আহত হয় বগুড়া গ্রামের একেন মোল্লা নামের এক ভ্যানচালক। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হলে ফরিদপুরে গিয়ে মারা যায় একেন মোল্লা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকূপা থানা ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এ ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কাউকে আটক করা হয়নি । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

পড়ুন- বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়, শেষ ১৬তে প্যারাগুয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন