বিজ্ঞাপন

ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগ ওঠার পর থেকেই আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার সূচনা হয়। নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করে। পরে হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগের দ্বারস্থ হয়।

একই বিষয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও একটি শর্ত আরোপ করেন। আদালত নির্দেশ দেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ বা গেজেট আকারে প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে তার বিজয়ের গেজেট এখনো প্রকাশিত হয়নি।

সর্বশেষ রায়ে আপিল বিভাগ স্পষ্ট করেছেন, ঋণখেলাপির কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের যোগ্য নন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা এ আইনি বিরোধের নিষ্পত্তি হলো।

পড়ুন: নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে মরক্কো

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন