বিজ্ঞাপন

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ জুলাই থেকেও বলবৎ থাকবে।

এতে জুলাই মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন বিক্রি হবে ১৩৫ টাকায়। এছাড়া প্রতি লিটার পেট্রল বিক্রি হবে ১৪০ টাকায়। আর প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন