ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পৌরসভা থেকে পাওয়া সার সংক্ষেপ অনুযায়ি, এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ছয় কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বাজেটের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক।


