বিজ্ঞাপন

সুবর্ণচরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মডেল মসজিদের খতিব নিহত

নোয়াখালীর সুবর্ণচরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (রহ.) নিহত হয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মুফতি মাকছুদ আলম (রহ.) মোটরসাইকেলে করে মসজিদের উদ্দেশ্যে রওনা হলে পথে মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মরহুমের পিতা নুরুল আলম মন্ত্রী সওদাগর। তিনি সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হাফেজ মুফতি মাকছুদ আলম (রহ.)-এর ইন্তেকালে স্থানীয় মুসল্লি, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা এসব যানবাহনের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পড়ুন:পূর্বাচল নতুন শহরে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র হবে: আইজিপি

দেখুন:১ জুলাই ২০২৪: যে আন্দোলন বদলে দিলো বাংলাদেশের রাজনীতির গতিপথ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন