বিজ্ঞাপন

নরসিংদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আওলাদ হোসেন কে আজ দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী স্বজনরা জানান, গত সোমবার দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তাঁর মাকে খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়, পরে জড়ালো অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদ হোসেনকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

পড়ুন : হোলি আর্টিজান হামলার ১০ বছর: কী ঘটেছিল সেদিন?

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন