বিজ্ঞাপন

মানিকগঞ্জে সিংগাইরে পাটক্ষেতে মিললো অটোরিকশা চালকের লাশ

মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার মরদেহ উপজেলার গোলাই এলাকার একটি পাটক্ষেতে ফেলে রাখা হয় বলে জানা গেছে। মরদেহের পাশেই নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশাটি পড়েছিল।

বুধবার (১লা জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় কিশোর সাকিবুল। কিন্তু গভীর রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর মধ্যরাতে সিংগাইর থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন যে, গোলাই এলাকার একটি পাটক্ষেতে সাকিবুলের লাশ পড়ে রয়েছে।

সাধারণত অটোরিকশা চালকদের হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও, এক্ষেত্রে সাকিবুলের অটোরিকশা ও মোবাইল ফোনটি ঘটনাস্থলেই পড়ে ছিল বলেও জানা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে তার গাড়ি ও ফোন পাওয়া গেছে। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন