বিজ্ঞাপন

দিনাজপুরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে মতবিনিময়

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি রুবেন মুর্মু ও সহ-সভাপতি নারায়ন মার্ডি এবং সাধারন সম্পাদক বাবলু টুডু’র নেতৃত্বে সদস্যরা দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এরমপির সাথে মতবিনিময় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি রুবেন মুর্মু মতবিনিময় করতে গিয়ে বলেন, সাঁওতাল বিদ্রোহের ১৭১তম বার্ষিকীতে আমাদের অস্থিত্বের ২২ দফা দাবীর প্রতি রাষ্ট্রের নীতি-নির্ধারকদের হস্তক্ষেপ কামনা করছি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো-আদিবাসী জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন, জাতীয় সংসদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ, ভূমি অধিকার, আদিবাসীদের প্রাথমিক শিক্ষার সুযোগ, পৃথক ভূমি কমিশন গঠন, ৯ আগস্ট আন্তর্জাতিক দিবস রাষ্ট্রীভাবে পালন, খাস জমি বন্টনের ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার, কান্তনগর মোড়ে স্থাপিত সিঁদু-কানু’র ভস্কর্য পুনঃনির্মাণের ব্যবস্থা, আদিবাসীদের ধর্মীয় উৎসগুলোতে সরকারি জাতীয় বাজেট বরাদ্দ করতে হবে।

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি তাদের দাবীর প্রতি শ্রদ্ধা রেখে বলেন, এটি জাতীয় নীতিমালার বিষয়। আমি সংসদে এবং সরকারের কাছে আপনাদের দাবী তুলে ধরব। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রবিন মুর্মু, জেলা কমিটির সদস্য মাতালিনা বেশরা, রানী হাসদা ও নবাবগঞ্জ উপজেলা কমিটির সদস্য কল্পনা বেশরা।

বিজ্ঞাপন

পড়ুন : ঘুম থেকে উঠে স্বামীকে না পেয়ে খোঁজ, পাশের কক্ষে মিলল ঝুলন্ত মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন