বিজ্ঞাপন

টাঙ্গাইলে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকার রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয় জানায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকালে তারা একসঙ্গে একটি নৌকায় রঙয়ের কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের লাশ বাড়ি নিয়ে যান।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।

পড়ুন : কাল থেকে এইচএসসি পরীক্ষা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন