বিজ্ঞাপন

তৃতীয় বার বিয়ে করতে চলেছেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিউড অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তাঁর প্রথম প্রেম ছিল রিনা দত্তের সঙ্গে। কিশোর বয়সেই তাঁদের প্রেমের শুরু। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও ১৯৮৬ সালে গোপনে বিয়ে করেন দুজন। সে সময় বলিউডে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছিলেন আমির। পরে ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার সাফল্যের মাধ্যমে তিনি তারকাখ্যাতি অর্জন করেন। নেপথ্যে থেকে রিনা সবসময় তাঁকে সমর্থন দিয়ে গেছেন।

এই দম্পতির সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনেইদ খান ও আইরা খান। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০০২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। পারিবারিক নানা আয়োজনে এখনও তাঁদের একসঙ্গে দেখা যায়।

রিনার সঙ্গে সংসার চলাকালীন বিভিন্ন সময় সহ-অভিনেত্রীদের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। ‘দিল হ্যায় কে মানতা নেহি’ সিনেমার পর পূজা ভট্ট, পরে ‘বাজি’ ছবির সময় মমতা কুলকর্ণী এবং ‘দিল চাহতা হ্যায়’-এর পর প্রীতি জিন্টার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এসব বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি আমির বা সংশ্লিষ্ট অভিনেত্রীরা।

২০০১ সালে ‘লগান’ সিনেমার শুটিংয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। ২০০৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। পরবর্তীতে একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে বলিউডের অন্যতম সৃজনশীল দম্পতি হিসেবে পরিচিতি পান।

২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০২১ সালে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ। যদিও তারা জানিয়ে দেন, বন্ধুত্ব অটুট থাকবে এবং ছেলের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করবেন।

এর মধ্যেই বিভিন্ন সময়ে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনস এবং অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। তবে এসব বিষয়ে তিনি কখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

২০২৫ সালে নিজের জন্মদিনে গৌরী স্প্র্যাটকে জীবনের বিশেষ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেন আমির খান। তিনি জানান, বহু বছর ধরে একে অপরকে চিনলেও পরে আবার যোগাযোগ হওয়ার পর তাঁদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়। আমিরের ভাষ্য, গৌরী তাঁর জীবনে শান্তি ও স্থিরতা এনে দিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর নতুন অধ্যায় শুরু করতে যাওয়া এই অভিনেতার বিয়ে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

অভিনয়ের পাশাপাশি বিপুল সম্পদের মালিক হিসেবেও পরিচিত আমির খান। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার কোটি টাকার মধ্যে। মুম্বইয়ের বান্দ্রা ও পালি হিলে বিলাসবহুল বাড়ির পাশাপাশি মহারাষ্ট্রের পাঁচগনিতে রয়েছে তাঁর একটি বড় খামারবাড়ি। নতুন জীবনের এই অধ্যায়ে ব্যক্তিগত সুখের পাশাপাশি ক্যারিয়ারেও নতুন চমক নিয়ে ফিরবেন—এমন প্রত্যাশাই করছেন তাঁর অনুরাগীরা।

পড়ুন:সালমান খানের মামলায় নতুন তথ্য

দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন