সাভারের আশুলিয়ায় গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে আটটা থেকে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোর নিখঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ কিশোরের পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে আশুলিয়া থানায় একটি নিখোঁজের জিডি করেছে কিশোরের পরিবার।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম আজ মুঠোফোনে প্রতিবেদককে বলেন, আশুলিয়ার সাধুপারা এলাকায় মঙ্গলবার দিনগত রাত সাড়ে আটটায় বাসা থেকে বের হয়ে নাহিদ নামে এক কিশোর নিখোঁজ হয়। গতকাল দুপুরে নিখোঁজ নাহিদের পরিবার থানায় একটি জিডি করেন। নিখোঁজ শিশুটির পরিবারের সাথে একজন ১৩/ ১৪ বছর বয়সী কিশোর এসেছিলো। সে বলতে ছিলো আশুলিয়ার গরুরহাট সংলগ্ন বালুর মাঠে রাতে নাহিদকে তিনজন কিশোর মিলে মারতেছিলো সে দেখেছে। পরবর্তীতে আমরা ওই কিশোরকে নিয়ে ওই তিনজনের কাছে যাই। তাদের সাথে কথাবলি। কিন্তু পরক্ষনে আমাদের সাথে থাকা কিশোর ওই তিনজনের সামনে তার বয়ান ঘুড়ায় এবং বলে নিখোঁজ নাহিদের পরিবারের সদস্যরা তাকে মারধর করেছে বিধায় সে ভয়ে এমন তথ্য দিয়েছে। আমাদের পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ করছেন কিন্তু এখনো উদ্ধার হয়নি বলেও জানান ওসি।
পড়ুন:গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭
দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |
ইমি/


