বিজ্ঞাপন

রহস্যজনক মৃত্যু: পটিয়ার কবরস্থান থেকে উদ্ধার তরুণীর পরিচয় মিলেছে

চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম সুমী আক্তার (২১)। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের উত্তর চরলক্ষ্যা (জাকির মেম্বারের বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সুমী আক্তারের স্বামী মো. আব্দুল্লাহ। তার বাবা মো. আইয়ুব আলী এবং মা ইয়াছমিন আক্তার। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উদ্ধারের সময় তার পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যাওয়ায় প্রথমে বিষপানের ধারণা করা হলেও হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের ভাষ্য, তার মুখ দিয়ে ফেনা ও মানববর্জ্য বের হয়েছিল। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত হওয়ার পর নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণালংকার লুট করে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন