বিজ্ঞাপন

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা থাকবেন

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নকআউটের লড়াইয়ে বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলছে, মহাগুরুত্বপূর্ণ ম্যাচের লাইন-আপ সাজাতে গিয়ে তিনটি পজিশন নিয়ে ‘মধুর’ সমস্যায় পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বে নিয়মরক্ষার শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। তবে নকআউটের মঞ্চে নিশ্চিতভাবেই আর কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন না। প্রতিবেদন বলছে, অস্ট্রিয়ার বিপক্ষে খেলা দ্বিতীয় ম্যাচের মূল ছকেই ফিরছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির ফেরার দিনে জর্ডান ম্যাচের ‘ডাবল নাইন’ (দুইজন স্ট্রাইকার) কৌশল ভেঙে চেনা ৪-৪-২ ফরমেশনে খেলবে দল। তবে একাদশের ডিফেন্স ও অ্যাটাকিংয়ের তিনটি জায়গায় এখনও ধোঁয়াশা কাটেনি।

স্কালোনির প্রথম চিন্তার জায়গাটি বাঁ-দিকের রক্ষণভাগ নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে নিজের অবস্থান জোরালো করেছেন ফাকুন্দো মেদিনা। তাগলিয়াফিকো স্কালোনির প্রথম পছন্দ হলেও মেদিনার সাম্প্রতিক ফর্ম কোচের সিদ্ধান্তকে কিছুটা দ্বিধায় ফেলতে পারে।

চোটে পড়া ক্রিস্টিয়ান রোমেরোর খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ডান হাঁটুর ইনজুরিতে ভোগা রোমেরো যদি আজকের ম্যাচের আগে শতভাগ ফিট হতে না পারেন, তবে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরা একপ্রকার নিশ্চিত।

তবে সব ছাপিয়ে বড় লড়াই চলছে আক্রমণভাগের সেন্ট্রার ফরোয়ার্ড পজিশন নিয়ে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল পেয়ে দারুণ উজ্জ্বীবিত লাউতারো মার্টিনেজ। তবে হুলিয়ান আলভারেজের ছায়াও তাড়া করছে তাকে। এই পজিশনে আজ কে সুযোগ পাবেন, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে লাউতারোর সাম্প্রতিক গোলটির কারণে আলভারেজের চেয়ে তিনি কিছুটা এগিয়ে আছেন।

অন্যদিকে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে নাহুয়েল মলিনা এবং মধ্যমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনঞ্জো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার জায়গা পুরোপুরি নিশ্চিত।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো বা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।

বিজ্ঞাপন

পড়ুন : রামোসের নাটকীয় গোলে শেষ ষোলোয় উঠল পর্তুগাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন