বিজ্ঞাপন

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন কৃতি শ্যানন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২৭ জুলাই কৃতি তার জন্মদিনে বিয়ের ঘোষণা দিতে পারেন। গুঞ্জন উঠেছে, দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী কবীর বহিয়ার সঙ্গে সাত পাঁকে বাধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কৃতি নিজে কোনো অফিশিয়াল মন্তব্য করেননি। এদিকে ভক্তদের জল্পনা মেটাতে সংবাদমাধ্যমে কথা বলেন কৃতির ছোট বোন নূপুর শ্যাননের স্বামী গায়ক স্টেবিন বেন।

চলতি বছর জমকালো আয়োজনে বিয়ে করেন নূপুর ও বেন। ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ায় বড় বোন কৃতির বিয়ে নিয়ে এবার পরিবার আগ্রহী। বিয়ের পাত্র হিসেবে রয়েছেন দীর্ঘ দিনের প্রেমিক কবীর। সব ঠিক থাকার পরও বিয়েতে দেরী কেন করছেন অভিনেত্রী তাই নিয়ে নানা প্রশ্ন মনে উঁকি দিচ্ছে ভক্তদের।

এ প্রসঙ্গে স্টেবিন বেন বলেন, ”কৃতি কবে বিয়ে করবেন তা নিয়ে আমাদের আলোচনা হয় না। ক্যারিয়ারে ও ভালো কাজ করছে। আমি তা সমর্থন করি। কিন্তু বিয়ে কবে করবে সে প্রশ্নে আমি বলবো এটা একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কৃতির রয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ছোট শহর থেকে এসে বলিউডে নিজের চেষ্টায় শক্ত জায়গা তৈরি করেছে। এটা কোনো ছোট বিষয় নয়। ওর যখন মনে হবে বিয়ে করার সঠিক সময় এসেছে তখনই ও এগোবে। ওর এই সিদ্ধান্তে আমাদের সাপোর্টটা ওকে দিতে হবে”।

বর্তমানে কৃতি শ্যানন তার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’। হোমি আদাজানিয়া পরিচালিত রোমান্টিক-কমেডি এ সিনেমায় শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার পাশাপাশি কৃতির ‘অ্যালি’ চরিত্রটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পড়ুন: তৃতীয় বার বিয়ে করতে চলেছেন আমির খান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন