বিজ্ঞাপন

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- কদমতলা গ্রামের বাদশা স্বর্নমতের ছেলে মোহাম্মদ হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোঃ আক্কাস শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২৬) এবং তেজদাসকাঠী গ্রামের মোঃ আলী হোসেন (৪০)।

বিজ্ঞাপন

শুক্রবার ভোরে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার এবং এসআই (নিরস্ত্র) রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় এক প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, শুক্রবার ভোর ৩টা ৩৫ মিনিটে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে মেহেদী হাসান ও আল আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের কাছে থাকা একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি ৩০ হাজার টাকার বিনিময়ে টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের বাসিন্দা আলী হোসেনের কাছে বিক্রি করেছে।

আটক দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তেজদাসকাঠী এলাকায় আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। এরপর স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে আটক করা হয়। পরে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আলী হোসেনের বিরুদ্ধে খুলনার দিঘলিয়া থানায় চুরি ও চোরাই মাল সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এছাড়া আল আমিন শেখের বিরুদ্ধে পিরোজপুর সদর থানা ও গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানায় হত্যা চেষ্টা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই রাধা রমন ভৌমিক পিরোজপুর সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

পড়ুন: দেশে জুলাই ও আগস্টে বন্যার আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন