বিজ্ঞাপন

চট্টগ্রামে দিশা ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় দিশা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬’।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) পটিয়া পৌরসদরের নূরী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রতীকী বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিশা ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।

অনুষ্ঠানে সমাজসেবক বদুরুল খায়ের চৌধুরী, ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি শফিউল বশর মামুন, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী রাসেল, সম্পাদক মো. আশিক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবদুল হক চৌধুরী আবিদ, অর্থ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত চৌধুরী, প্রচার সম্পাদক মো. নোমান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল কায়েস আদিল, সদস্য মো. আবু ইউসুফ (পিংকু), আরিফুল ইসলামসহ ট্রাস্টের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন