বিজ্ঞাপন

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানীপুর

দিনাজপুরে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রানীপুর স্বপ্নীল স্লুইসগেট যুব সংঘ। রানার্স আপ হয়েছে ডি-চিন মার্ট মোহনপুর।

বিজ্ঞাপন


দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সাহারানীপুর যুব সংঘের আয়োজনে সাহারানীপুর মাঠে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় ৫০ মিনিটের নির্ধারিত খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে পরিনত হয়। ট্রাইবেকারে ৪-২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানীপুর স্বপ্নীল স্লুইসগেট যুব সংঘ।


চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিরল উপজেলা যুবদলের আহবায়ক ও ৮নং ধর্মপুর ইউপির চেয়ারম্যান মোঃ নুর ইসলাম।


আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন রানীপুর স্বপ্নীল স্লুইসগেট যুব সংঘ-এর গোল্ডকিপার মাসুদ রানা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সোলেমান।


বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মোঃ আবুজার সেতু, পৃষ্টপোষকতায় ছিলেন সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সহ-সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। সার্বিক সহযোগিতা করেন মোঃ আরিফসহ টুর্নামেন্টের অন্যান্য নেতৃবৃন্দ।


ধারাভাস্যকার ও উপস্থাপনা করেন এস এম মোঃ রফিক। খেলা পরিচালনা করেন ওবায়দুর রহমান ও সহকারী বেলাল হোসেন, সুজীত রায়। চুড়ান্ত খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়।


প্রধান অতিথি ৮নং ধর্মপুর ইউপির চেয়ারম্যান মোঃ নুর ইসলাম বলেন, আমি জনগণের কল্যানে কাজ করে যেতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে খেলাধুলার বিকল্প নাই। যত বেশি খেলাধুলার টুর্নামেন্ট হবে ততবেশি মাদকমুক্ত সমাজ গড়বে। আমাদের তরুন সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলাকে বেশি করে প্রাধান্য দিতে হবে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন