দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতা ও পূর্বসূরি আলী খামেনির দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো এক পর্যায়ে উপস্থিত হবেন কিনা, তা স্পষ্ট নয়।
ইরানি সূত্রগুলো পত্রিকাটিকে জানায়, মোজতবা খামেনি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি এতে যোগ দিতে চান। কিন্তু ইসরাইল তাকে গুপ্তহত্যার চেষ্টা করতে পারে অথবা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে খুঁজে বের করার আশঙ্কায় এখন পর্যন্ত সেই অনুরোধ নাকচ করা হয়েছে।
তবে, কর্মকর্তারা বলছেন যে, ইরানি নেতা ৯ জুলাই তার বাবার দাফনের সময় যোগ দিতে চান। তবে এ বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে যে, যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় তাদের কিশোর পুত্র ও অন্যান্য আত্মীয়দের সাথে নিহত তার স্ত্রীর জন্য বুধবারের স্মরণসভায় তিনি যোগ দেননি।
এদিকে, তার অনুপস্থিতির কারণে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে যে, হামলায় গুরুতর আহত খামেনিই ইরান চালাচ্ছেন কি না। প্রতিবেদনে বলা হয়।
ইদকে, ইরানি কর্মকর্তারা এই অন্ত্যেষ্টিক্রিয়াকে একটি জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান হিসেবে উপস্থাপন করেছেন। তেহরান, ইরাকের কোম এবং সবশেষে মাশহাদে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ৯ জুলাই তাকে দাফন করার কথা রয়েছে।
রাষ্ট্র-সমর্থিত আয়োজকরা শহরের মধ্যে ভিড়ের জন্য বিশেষ করিডোর, বিশাল আবাসন ব্যবস্থা এবং দেশের ভেতর ও বাইরে থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কথা জানিয়েছেন। কিছু সরকারি হিসাব অনুযায়ী, এতে কয়েক কোটি মানুষের সমাগম হতে পারে।
পড়ুন : খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা


