বিজ্ঞাপন

বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে আটক ৮২

রাজধানীর হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। এতে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে পুলিশ।

বিমানবন্দর থানা সূত্র জানায়, শনিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ সর্বমোট ৮২ জনকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্র আরও জানায়, এ এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আটকৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৭১-এর দুঃসহ স্মৃতি: নেত্রকোনায় বৃদ্ধের শরীর থেকে গুলি অপসারণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন