বিজ্ঞাপন

নাগরিক টিভিতে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ে মদ্যপান সেই প্রধান শিক্ষককে বরখাস্ত, এমপিও স্থগিত

সিরাজগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে সাময়িক পরীক্ষা চলার সময় মদ্যপান করে নিজ কক্ষে মাতলামি করার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার বিকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেসরকারি টেলিভিশন নাগরিক টিভিতে শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে সাময়িক পরীক্ষা চলার সময় প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপানের ভিডিও দেখে
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পরে আমরা তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার রুপ বাটি ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও নাগরিক টিভিতে ভাইরালের পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়, প্রধান শিক্ষক রুহুল আমিনের আপত্তিকর, অনৈতিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন করেছে। একইসাথে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। যা স্বীকৃত পাওয়া বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

ওই বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক রুহুল আমিনকে তাৎক্ষণিক সমায়িক বরখাস্ত ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিও স্থগিত করার জন্য অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

একই কারণে প্রধান শিক্ষক রুহুল আমিনকে আলাদা চিঠিতে সাময়িক বরখাস্ত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন।

শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এ পদক্ষেপ নেওয়া হয়।

এ অবস্থায় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন