যশোরে ৩০ হাজার পিস ইয়াবা সহ রনি মাহমুদ ও আলমগীর হোসেন নামে দুজন মাদক কারবারী কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রাইভেট কারে বিশেষ ভাবে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তার কৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার সহ মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয় এসময় প্রাইভেট কারের ড্যাস বোর্ড কেটে বিশেষ কায়দায় বানানো বক্সে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়। তিনি আরো জানান মাদক উদ্বারের ঘটনা উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন:দেশজুড়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ধারা’, পাহাড়ধস ও আকস্মিক বন্যার শঙ্কা
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


