বিজ্ঞাপন

মির্জাপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির এক স্থানীয় নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃত নেতা হলেন গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক লিখিত নোটিশে জানানো হয়, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি, গোড়াই ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হবে।

পড়ুন: প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন