বিজ্ঞাপন

দিনাজপুরে উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​দিনাজপুর শহরের উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের হলরুমে রবিবার ৫ জুলাই ২০২৬ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম পর্বের টেক্সটাইল ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
​অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদায় স্মারক ও সংবর্ধনা প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
​ প্রধান অতিথি আবু তৈয়ব আলী দুলাল তাঁর আবেগঘন বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ​দেখতে দেখতে তোমরা সপ্তম পর্ব শেষ করে আজ বিদায়ের সন্নিকটে পৌঁছে গিয়েছো। এই তো কিছুদিন পূর্বের কথা, যখন তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে। আজ তোমরা কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছো।
​তিনি আরও বলেন, “আমি আশাবাদী, তোমরা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে পিতা-মাতার গর্বিত সন্তান এবং এই প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। সামনের দিনগুলোতে একজন আদর্শবান নাগরিক হয়ে পরিবার, দেশ ও জাতির জন্য নতুন এবং কল্যাণকর কিছু উপহার দেবে।তোমাদের এই সফলতার মাধ্যমে পরিবার, দেশ ও জাতি তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। সেই সাথে আমি আশা করি, তোমাদের এই সাফল্য ও পথচলা দেখে আমাদের আগামীর নতুন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”
​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি মোঃ মাসুদ রানা, চিক ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ রেজওয়ানুল মজুমদার, ইন্সট্রাকটর (টেক্সটাইল) শ্রী- সুবল চন্দ্র রায়, চিফ ইন্সট্রাক্টর (টেক্সটাইল) মোঃ শাহনেওয়াজ তালুকদার, জুনিয়র ইন্সপেক্টর (সিভিল) মোঃ মোস্তাফিজুর রহমান, জুনিয়র ইন্সপেক্টর (সিভিল) মোঃ আবু সুফিয়ান, ইন্সট্রাক্টর (নন টেক) মাহাবুবে মঞ্জুর-ই-খুদা , জুনিয়র ইন্সট্রাক্টর (নন টেক) মোঃ মাহাবুল ইসলাম,
জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) প্রদিপ চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন