শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরন বলেছেন, দীর্ঘদিন মামলা জটিলতার কারনে চালু করা সম্ভব হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। এখন সেই জটিলতা কাটিয়ে চলতি বছরের জুলাই মাসের ১৮-২০ তারিখে আনুষ্ঠানিক ভাবে চালু হতে যাচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। পাশাপাশি সবরকম সেবা কার্যক্রমও চালু হবে। ভেদরগঞ্জ উপজেলার ২০২৫ -২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মামলা জটিলতার কারনে হাসপাতালটি উদ্বোধন করা যাচ্ছে না। তখন আমি নড়িয়ার লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিছুদিন আগে প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রীদের সাথে মিটিং এর সময় আমি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর ব্যাপারে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আইনমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে সমস্যা সমাধান করতে বলে দেন। পরে আমি মামলারর সমস্ত ডকুমেন্ট দেই। আইনমন্ত্রী বিষয়টা একটু সময় লাগলেও হাইকোর্টে পুনরায় মামরাটি শুনানি হয় এবং মামলাটি বিচারক স্টে করে দেন। তাহলে এখন হাসপাতালটি চালু করতে আর কোন বাঁধা নেই।
তিনি আরোও বলেন, হাসপাতালটি চালু করার ব্যাপারে জেলা সিভিল সার্জন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি আমার শরীয়তপুর ২ আসনের জনগনের ওয়াদা রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামি ১৮-২০ জুলাই তারিখের মধ্যে হাসপাতালের শুভ উদ্বোধন হবে।
উদ্বোধনের আগেই হাসপাতালের মালামাল চুরির বিষয় এমপি কিরন জানান, আসলে হাসপাতালটি এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। এখানে চুরি হলে তো সেই দায় ঠিকাদারকে নিতে হবে। সরকারকে এখনো বুঝিয়ে দেয়া হয়নি। তাই কোন একটা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ চুরির ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি।
পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


