বিজ্ঞাপন

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্র। তারা তিনজনই সহপাঠী বলে জানা গেছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬) নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় জাফলংয়ের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬) মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরীক্ষা শেষ হওয়ার পর তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বাকি দু’জনকে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রায়হান ও জয়ও মৃত্যুবরণ করেন।

একসঙ্গে তিন সহপাঠীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বিদ্যালয়, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন