বিজ্ঞাপন

দেশের সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন

দেশের সরকারি ক্রয় (পিপি) কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ এবং অর্থবহ করার লক্ষ্যে কমিটি পুনঃগঠন করেছে সরকার। এখন এই কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৯ জন করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে এই বিশেষ কমিটি পুনঃগঠন করে রোববার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১২ মে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের (কমিটি ও অর্থনৈতিক) অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সার্বিক কার্যক্রম সংস্কার ও সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ৯ সদস্যের এই কমিটি পুনঃগঠন করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মঈন উদ্দীন আহমেদ।

কমিটির কার্যপরিধির বিষয়েও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ, পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

পড়ুন : দেশের ১২ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন