রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৬৩জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।
রোববার, ৫ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
পড়ুন : দেশে প্রথমবারের মতো ‘জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস’
সা/


