ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ইলেক্ট্রিশিয়ান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৫ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ইলেক্ট্রিশিয়ান
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
কাজ ও দায়িত্ব
- ১১ কেভি HT সুইচগিয়ার (VCB), LT প্যানেল, ট্রান্সফরমার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি দ্রুত শনাক্ত, সমাধান এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ (Preventive Maintenance) সম্পাদন করা।
- ক্যাপাসিটর ব্যাংক ও কন্ট্রোলার পরিচালনার মাধ্যমে PFI প্ল্যান্টের কার্যকারিতা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পাওয়ার ফ্যাক্টর বজায় রাখা।
- বৈদ্যুতিক যন্ত্রপাতির রেকর্ড, রক্ষণাবেক্ষণ লগ, ব্রেকডাউন রিপোর্ট এবং পরিদর্শন চেকলিস্ট সংরক্ষণ ও হালনাগাদ করা।
- বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্যানেল, কেবল এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন, পরিবর্তন এবং কমিশনিং কার্যক্রম সম্পাদন করা।
- কন্ট্রোল সার্কিট, প্রোটেকশন রিলে, সার্কিট ব্রেকার, কন্টাক্টর, MCC এবং মোটর কন্ট্রোল সিস্টেমের ত্রুটি শনাক্ত ও সমাধান করা।
- বৈদ্যুতিক নিরাপত্তা মান, Lockout/Tagout (LOTO) পদ্ধতি এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।
- বিভাগ বা ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য বৈদ্যুতিক অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল-সংক্রান্ত দায়িত্ব পালন করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬
পড়ুন:যুক্তরাষ্ট্রের সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মানও নেই: ইরান
ইমি/


