বিজ্ঞাপন

রান্নাঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) বিকেলে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতেই খেলাধুলা করছিল। অভিযোগ রয়েছে, এসময় ইয়াসিন ওই শিশুকে কৌশলে ঘরের পাশের রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পরপরই শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর মা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে অবগত করেন। ওই ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু অভিযুক্ত কিশোরের বাড়ি গৌরীপুর থানা এলাকায়, তাই সংশ্লিষ্ট গৌরীপুর থানার মাধ্যমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় মানসিক সহায়তার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন