বিজ্ঞাপন

নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

পবিত্র ক্বাবা শরিফের অবমাননা করে ফেসবুকে পোস্ট করায় নাটোর শিমুল কর্মকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার দুপুরেআদারতের পাশে ঘোরাঘুরি করার সময় দাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে শিমুল কর্মকারের ফেসবুক আইডি থেকে পবিত্র ক্বাবা শরিফের অবয়ব বিকৃত করে কয়েকটি ছবি পোস্ট করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে রোববার বিক্ষোভকারীরা থানার সামনে উপস্থিত হয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।রোববার মৌলানা জামিল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত শিমুল গুরুদাসপুর কর্মকারপাড়া মহল্লার নবীন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর তাঁর গ্রামের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতা মাধব চন্দ্র সাহা ও অন্য নেতারা জানান, ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানায় আমরা প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই অপরাধের বিচার চান তারা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম বলেন, গোপন সুত্রে সংবাদ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আওতায় আনা হয়েছে।
নাটোর-০৪ গুরুদাসপুর বড়াইগ্রামের সংসদ সদস্য আব্দুল আজিজ সকল ধর্মের বিশেষ ইসলাম ধমের্,র মানুষদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতমধ্যে মামলা দায়ের ও গ্রেপ্কার করা হয়েছে। তদন্ত করে সে যদি দোশী হয় অবশ্যই আইনানুগ ব্যস্থা নেয়া হবে। তিনি বলে, বাংরাদেশ ছোট একটি দেশ। হিন্দু মুসলিম ,বৈৗদ্ধ, থৃষ্টান সকল ধর্মের মানুষ সম্প্রতিীর মাধ্যমে সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সেই সৌহার্দ আমাদের বজায় রাখতে হবে। কেউ যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন