বিজ্ঞাপন

টানা বর্ষণে উখিয়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫টি সাইক্লোন সেন্টার

টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

মঙ্গলবার (৭ জুলাই) তিনি উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ ও দুর্যোগপ্রবণ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম রেজু খালও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুই ইউনিয়নের অধিকাংশ জলাবদ্ধ এলাকার পানি ইতোমধ্যে অনেকটাই নেমে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

এরপর ইউএনও জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করে স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় জলাবদ্ধতায় বন্ধ দুই শতাধিক দোকান, পরিদর্শনে সিআইপি আবুল বশর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন